ট্রেনের শৌচালয় থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ! খুন না আত্মহত্যা, আতঙ্ক সাঁতরাগাছিতে
1 min read

ট্রেনের শৌচালয় থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ! খুন না আত্মহত্যা, আতঙ্ক সাঁতরাগাছিতে

ট্রেনের শৌচাগার থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার! ঘটনাকে কেন্দ্র করে সাঁতরাগাছি স্টেশনে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, হাওড়া স্টেশনে ডাউন মুম্বাই মেল থেকে ৩৫ বছর বয়সি অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়।  

রেল পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছতেই ধীরে ধীরে একের পর এক যাত্রী কামরা খালি করে দেন। এরপর ট্রেনটিকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এরপর রেলের সাফাই কর্মীরা যখন ট্রেনটিকে পরিষ্কার করছিলেন সে সময় একটি কোচের টয়লেটে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ চোখে পড়ে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তির পকেটে কোনও টিকিট ছিল না। এদিন বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় জিআরপিকে। রেল পুলিশ ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

রেল পুলিশ সূত্রে খবর, সংরক্ষিত নয়, জেনারেল কামরার শৌচাগার থেকেই দেহ উদ্ধার হয়েছে। তবে টিকিট না কেটে ট্রেনে উঠলেও সবার চখের আড়ালে তিনি কীভাবে এমন কাণ্ড ঘটালেন তা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। কিন্তু এখনও তাঁর নাম ও পরিচয় জানা যায়নি।  

তবে দিনেদুপুরে এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেন হাওড়া স্টেশনে ঢোকার আগেই এমন দুর্ঘটনা নাকি পরে যাত্রীদের নামার সুযোগকে কাজে লাগিয়ে সবার চোখ এড়িয়ে ওই ব্যক্তি ট্রেনে উথেছিলেন কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *